ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুসলিম পর্যটকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাপান। শপিংমল, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রে বাড়ানো হচ্ছে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা।

জাপানে দিন দিন বাড়ছে মুসলিম পর্যটকের সংখ্যা। তাদের ধর্মীয় চাহিদার কথা বিবেচনায় নিয়ে দেশটির বিভিন্ন শপিংমল, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রে চালু করা হচ্ছে নামাজের জন্য আলাদা কক্ষ।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শুধু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্ক থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন। মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের প্রচারণা, ইয়েনের দরপতন এবং সরাসরি ফ্লাইট বৃদ্ধির কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে।

এই বাড়তি চাহিদা মাথায় রেখে টোকিওর মাতসুয়া গিনজাশিবুয়া পারকো শপিং সেন্টারে নামাজের কক্ষ চালু করা হয়েছে। সেখানে রয়েছে নামাজ আদায়ের জায়গা, জায়নামাজ এবং অজুর ব্যবস্থা।

এ ছাড়া জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর এইয়ন মল দেশটির সাতটি শপিংমলে নামাজ কক্ষ চালু করেছে। ভবিষ্যতে আরও মলে এই সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শুধু শপিংমল নয়, নারিতাহানেদা আন্তর্জাতিক বিমানবন্দর, কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও রাখা হয়েছে নামাজের ব্যবস্থা।

বিশ্লেষকদের মতে, হালাল খাবার, নামাজের কক্ষ এবং প্রযুক্তিনির্ভর সেবার সমন্বয়ে জাপান দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস

মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ

আপডেট সময় ১২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬