ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

প্রেমের সম্পর্কের টানাপোড়েন শেষ হলো রক্তাক্ত পরিণতিতে। কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম নামে ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরী প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা নাঈমা জাহান সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং তা ঘিরে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস

প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিকের

আপডেট সময় ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬