ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার এবার কুয়েত-বাহরাইনে তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

ব্রাজিলের রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার করে উদযাপন করেছেন তারা।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্রাজিলের জার্সি পরে নিজের ফেসবুক স্টোরিতে একটি ছবি শেয়ার করে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন।

অন্যদিকে, শরীফুল রাজ ছাদে দাঁড়িয়ে বিশাল ব্রাজিলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন। হলুদ জার্সি আর হাতে ফুটবল নিয়ে নিজের সমর্থনের কথাও জানান তিনি।

জিয়াউল হক পলাশ ব্রাজিলের জার্সি পরে একটি সেলফি পোস্ট করেন। ক্যাপশনে ছিল শুধু ব্রাজিলের পতাকা আর ভালোবাসার ইমোজি। আর পারসা ইভানা লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পোস্ট। ব্রাজিলের জার্সি পরে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে নিলয়ের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। ক্যাপশনে হিমি লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ পাশাপাশি জাপানকে সমর্থন করা আর্জেন্টিনা-ভক্তদের উদ্দেশে ‘জাপান্টিনা’ বলেও রসিকতা করেন তিনি।

মজার সেই পোস্টে মন্তব্য করতে ভোলেননি নিলয়ও। তিনি লেখেন, ‘আরেকটু হইলে দম বের হয়ে যাইতো!’ জবাবে হিমি লেখেন, ‘বলছে তোমারে!’ দুজনের এই কথোপকথনও নেটিজেনদের নজর কাড়ে।

এদিকে অভিনেত্রী ফারিন খান শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেননি। হাতে সবুজ-হলুদ ভুভুজেলা নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে ব্রাজিলের জয় উদযাপন করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘শুধুই ব্রাজিল, খেলা হবে ব্রাজিল।’

প্রসঙ্গত, জাপানের বিপক্ষে ম্যাচে একসময় পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে ক্যাসেমিরোগ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। সেই জয়ের আনন্দই এখন ছড়িয়ে পড়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সাধারণ সমর্থকদের পাশাপাশি দেশের তারকাদের মাঝেও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির

আপডেট সময় ০১:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬