ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, ধসে পড়েছে বহু ভবন কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড

গণপ্রতিরোধকে মব বলা ফ্যাসিস্ট ষড়যন্ত্র’ — হেফাজতে ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও প্রতিরোধকে ‘মব’ বলে অভিহিত করার মধ্যে ফ্যাসিস্টদের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৭ জুন) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ নির্মূলের দায়িত্ব নেওয়ার পরও শেখ হাসিনার দোসরদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। যেখানে প্রশাসন ব্যর্থ, সেখানে ছাত্র-জনতা এগিয়ে আসবে।”

হেফাজতের বিবৃতিতে অভিযোগ করা হয়, “জুলাইয়ের গণপ্রতিরোধ সফল হলেও এখনো পূর্ণরূপে জুলাই বিপ্লব অর্জিত হয়নি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হতে চাইবে, তাদের জন্য এই ছাত্র-জনতা অশনিসংকেত। ফলে, এই বিপ্লবী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রও অব্যাহত রয়েছে।”

সংগঠনটি আরো বলেছে, “ছাত্র-জনতার মধ্যে বিভেদ তৈরি করে এ প্রতিরোধকে দুর্বল করতে চাইছে একটি মহল। তাই প্রয়োজন সর্বস্তরের ছাত্র-জনতার ঐক্য। বিভক্তি নয়, ঐক্যই পারে ষড়যন্ত্র রুখে দিতে।”

হেফাজত বিবৃতির মাধ্যমে সবাইকে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধ থেকে ‘জুলাই বিপ্লব’ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু

গণপ্রতিরোধকে মব বলা ফ্যাসিস্ট ষড়যন্ত্র’ — হেফাজতে ইসলাম

আপডেট সময় ১২:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫