ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ

অভিযোগহীন বিদায়, আজই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন। শনিবার (২৮ জুন) কলোম্বো টেস্ট শেষে গণমাধ্যমের সামনে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন টেস্ট নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত।

এর আগে গত বছর তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন। চলতি মাসেই ওয়ানডে অধিনায়কত্বও হারান। সর্বশেষ টেস্ট ফরম্যাটে থাকলেও এবার নিজ উদ্যোগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

শান্তর এই ঘোষণায় বিস্মিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, “ওর কিছু নিজস্ব ভাবনা আছে। তিন ফরম্যাটে তিন অধিনায়ক বিষয়টি নিয়ে সে চিন্তা করেছে। শুধু টেস্টে নেতৃত্ব দেওয়ার আগ্রহ কম ছিল শান্তর।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে ঠিকই, তবে এভাবে হঠাৎ সিদ্ধান্ত নেবে তা আমরা প্রত্যাশা করিনি।”

শান্তর অধিনায়কত্বে আস্থার কথা জানিয়ে ফাহিম বলেন, “ও ভালো নেতৃত্ব দিয়েছে, কাছ থেকে দেখেছি তার নেতৃত্বগুণ। সে একজন ভাল নেতা। যদিও ক্যাপ্টেন হিসেবে থাকছে না, তবু আশা করি খেলোয়াড় হিসেবে তার প্রভাব ও অবদান থাকবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই এবং তাকে শুভকামনা জানাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা

অভিযোগহীন বিদায়, আজই অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

আপডেট সময় ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫