ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: তাসরিফ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও চর্চা হচ্ছে। এ পরিস্থিতিতে তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে বিস্ফোরক পোস্ট দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসরিফ খান।

মঙ্গলবার ফেসবুক ভেরিফায়েড পেজে এ গায়ক লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপটা নিতে পারবেন তো? এমনিতেই এইচএসসি বোর্ড পরীক্ষা হলো ছাত্রজীবনের অন্যতম প্রেশারের পরীক্ষাগুলোর একটা। এর মাঝে এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত?’

তিনি লিখেছেন, ‘এই বৈরী আবহাওয়াতে যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মারিয়ে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কি পরিমাণ শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের আবেগঅনুভূতি বোঝেন? এত কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে  চাইবে, নাকি আপনার পদত্যাগ চাইবে?’

এ গায়ক লিখেছেন, ‘আপনাদের মতো বুইড়া ধামরাগুলো দেশ বদলাবে নাকি ছাত্রছাত্রীরা বদলাবে, এই সহজ ম্যাথ কেন মাথায় যায় না? আর খেয়াল করতেছি, ছাত্রছত্রীরা যৌক্তিক আন্দোলনে নামলে কেন ওদের ট্যাগিং করা জরুরি হয়ে যায়।সবশেষ তাসরিফ লিখেছেন, ‘ভুল করলে সেই ভুলটা কেন স্বীকার করা যায় না? সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জাশরম কমে যায়, আমরা জানি। সুতরাং পদত্যাগ করেন আর নাই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার, দ্রুততার সঙ্গে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং অবশ্যই থাকব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: তাসরিফ খান

আপডেট সময় ০১:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬