ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৯৯২ বার পড়া হয়েছে

এবার পুলিশ পরিচয়ে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদস্যদের এ নির্দেশ দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয়ে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবাপ্রবণ সহায়তা দেওয়া যায়।

এ সময় সব সদস্যকে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন মজিদ আলী। একই সঙ্গে পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকারও আহ্বান জানান তিনি।

এদিন সভার শুরুতে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি। পাশাপাশি উপস্থিত অফিসার ও সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫