ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায়

তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ইরানে টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সক্রিয় করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, সামরিক কমান্ড সেন্টার, নৌঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার, বিমান হ্যাঙ্গার এবং সামরিক রসদ সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুশেহর, সিরিক, খুজেস্তান এবং তাবরিজ অঞ্চলেও বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তাবরিজে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলেও শহরের ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় খুব শিগগিরই আরও বড় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

এর জবাবে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হুঁশিয়ারি দিয়ে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে পাল্টা হামলার পরিধি আরও বিস্তৃত করা হবে।

টানা হামলা ও পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। কূটনৈতিক সমাধানের বদলে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে

তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬