ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পের ছবি জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প! আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা স্বামীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। পুলিশ জানিয়েছে, হরিশ নামে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন হরিশ, তার স্ত্রী নিশ্চিতা এবং তাদের দুই মেয়ে নেক্সারক্ষা

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর বাড়ির প্রথম তলার একটি কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি নিজের আত্মহত্যার কথা উল্লেখ করার পাশাপাশি ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে কয়েকটি অনুরোধ লিখে গেছেন।

তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা স্বামীর

আপডেট সময় ১২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬