ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ককরোচ জনতা পার্টি—সিজেপির নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যে সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ অভিযোগ করেছে, এক সদস্যকে ধাওয়া দিয়ে মারধরও করা হয়েছে।

পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকেরাও মাঠে নামেন। তারা লাউডস্পিকারের মাধ্যমে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করেন।

নিরাপত্তার স্বার্থে যন্তর মন্তর এলাকাকেন্দ্রিক প্রায় দেড় কিলোমিটার এলাকায় কয়েক ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। সব মিলিয়ে রাজধানী দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এখনো থমথমে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

আপডেট সময় ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬