ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ৭০৭টি কচ্ছপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ভারতের কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে ৭০৭টি জীবিত কচ্ছপ। ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দপ্তর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় যাত্রীর ব্যাগ থেকে নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে রেড-ইয়ার স্লাইডার প্রজাতির ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। এগুলো কোথা থেকে আনা হয়েছে, কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কোনো বন্যপ্রাণ পাচারচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর পুরো ঘটনার তদন্তে বন্যপ্রাণ পাচারচক্রের সম্ভাব্য সংশ্লিষ্টতাও খুঁজে দেখছে ভারতীয় কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ৭০৭টি কচ্ছপ

আপডেট সময় ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬