ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব দখলের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান বজায় রাখবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখনই আলোচনায় না এলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক কোনো জাহাজে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন নিরাপত্তা ব্যবস্থার আওতায় মে মাসের শুরু থেকে প্রায় ৯০০টির বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক ও কূটনৈতিক নেতারা বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।

দুই দেশের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই: ট্রাম্প

আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬