ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

শত শত ইসরায়েলির প্রবেশ আল–আকসা প্রাঙ্গণে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জেরুজালেমের আল–আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০–এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশ কয়েকটি দলে ভাগ করে তাদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়। সেখানে তারা ধর্মীয় আচার পালন, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন।

এদিকে একই সময়ে আল–আকসার প্রবেশপথ ও জেরুজালেমের পুরোনো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এতে অনেক ফিলিস্তিনি মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। জেরুজালেম গভর্নরেটের দাবি, কয়েকজন মুসল্লির ওপর পুলিশ বলপ্রয়োগও করেছে।

ঐতিহাসিকভাবে আল–আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় সেখানে মুসলিমদেরই নামাজ আদায়ের অধিকার রয়েছে। তাই সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আল–আকসাকে ঘিরে ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের বিরোধের মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

শত শত ইসরায়েলির প্রবেশ আল–আকসা প্রাঙ্গণে

আপডেট সময় ০১:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬