ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান দেশে ভয়ংকর রূপে ডেঙ্গু, ডব্লিউএইচও’র সতর্কবার্তা জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা

ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। হামলায় তার শরীরে ৪৩টি সেলাই দিতে হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত এসআই মো. ওসমান গনি বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।

প্রাথমিকভাবে জানা গেছে, অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শরীরে ৪৩টি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার পেছনের কারণ এবং ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই

আপডেট সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬