ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ক্ষমতায় এসেই ট্রাম্পকে চ্যালেঞ্জ বার্নহ্যামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বরাবরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্যতম কূটনৈতিক অগ্রাধিকার। তবে দায়িত্ব নিয়েই ভিন্ন বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতেও দ্বিধা করবেন না।

বিবিসিকে দেওয়া প্রথম বড় সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক ইতিবাচক ছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক বলেই মনে করেছেন। তবে ট্রাম্পের ওপর আস্থা রাখেন কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি।

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্নহ্যাম বলেন, একজন প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। তাই প্রয়োজনে তিনি ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতাও করবেন।

এ ছাড়া প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০২৯ সালের আগে আগাম নির্বাচনের সম্ভাবনাও নাকচ করে তিনি বলেন, এই মুহূর্তে দেশের মানুষের প্রত্যাশা নতুন নির্বাচন নয়, বরং অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ক্ষমতায় এসেই ট্রাম্পকে চ্যালেঞ্জ বার্নহ্যামের

আপডেট সময় ০৩:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬