ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দীর্ঘস্থায়ী সংঘাতে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন সিএনএনের সামরিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েক মাস ধরে হামলার পরও ইরানের মূল অস্ত্রভাণ্ডারের বড় অংশ এখনো অক্ষত রয়েছে। তার দাবি, তেহরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে, যা পাল্টা হামলার সক্ষমতা ধরে রাখতে সহায়তা করছে।

লেইটনের মতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটির প্রতিরোধক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র উচ্চক্ষমতাসম্পন্ন নির্ভুল অস্ত্র দ্রুত ব্যবহার করছে, যেগুলোর মজুত পুনরায় গড়ে তুলতে দীর্ঘ সময় লাগতে পারে।

তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ৪০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার ওপরও চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এদিকে সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের এক বৈঠকে শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ আরও বিস্তৃত হলে গোলাবারুদের মজুত ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

আপডেট সময় ০৫:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬