ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, প্রাণ গেল নারীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

এবার ভারতের হরিয়ানার পানিপথে ভাঙা পায়ের হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নিহত গুড্ডি দেবী সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গত ২৪ জুলাই পানিপথের একটি বেসরকারি পার্ক হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, হাড়ের চিকিৎসার জন্য ভর্তি হলেও তাদের অনুমতি ছাড়াই চিকিৎসকেরা তার হৃদযন্ত্রে স্টেন্ট বসান।

নিহতের ছেলে কুলদীপ দাবি করেন, হাসপাতালে ভর্তির পরদিনই তাদের জানানো হয় যে গুড্ডি দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। এ ছাড়া সম্মতিপত্রে পরিবারের সই জালিয়াতির অভিযোগও তোলেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলা, প্রতারণা এবং অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের কারণেই গুড্ডি দেবীর মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুললে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় পানিপথের সেক্টর২৯ থানা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপ্না এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তিনি পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও এখনও এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, প্রাণ গেল নারীর

আপডেট সময় ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬