ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন

মোদির কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এটি অনিচ্ছাকৃত একটি ভুল ছিল এবং বিষয়টি দ্রুত সংশোধন করা হয়েছে।

তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওটি কেন সরানো হয়েছিল, সে বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এ নিয়ে মেটার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

গত ২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিওটি সাময়িকভাবে ব্লক থাকাকালে ব্যবহারকারীরা একটি বার্তা দেখেছিলেন, যেখানে বলা হয় আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবে পরে ভিডিওটি আবারও স্বাভাবিকভাবে দেখা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া

মোদির কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ

আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬