ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

জবিতে ষষ্ঠ আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতার সমাপনী ও নবীনবরণ

তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফটোগ্রাফি কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’-এর সমাপনী, পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (JnUPS) আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন মোহাম্মদ আলী। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. ছোলায়মান খান। এ সময় অতিথিদের ফটোফ্রেম উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবির এবং একই বিভাগের অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আলোকচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য পর্ব শেষে ‘vivo y31d ক্যাম্পাস কনটেন্ট ক্রিয়েটর কনটেস্ট ২.০’-এ প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ পরিচালক মেহেদী হাসান ইমন, প্রযোজক মো. ছোলায়মান খান, প্রধান সহকারী পরিচালক রোমান আকন্দ, চিত্রগ্রাহক ও সম্পাদক সাব্বির হোসাইন, অভিনেতা মো. আবদুল্লাহ আল মুস্তাফিজ ও হাসনান আল সাবিত এবং জলটুঙি প্রোডাকশনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ফটোগ্রাফি সোসাইটির ‘বেস্ট মেম্বার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মাননা পান মেহজাবিন মোস্তফা।

দ্বিতীয় পর্বে ষষ্ঠ ফটোগ্রাফি ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের নবীন সদস্যদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

নবীনবরণ শেষে বক্তব্য দেন ‘ম্যাপ ফটোগ্রাফি এজেন্সি’র পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সেশনাল শিক্ষক হাসান সাইফউদ্দিন চন্দন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আলোকচিত্রের নান্দনিকতা, গল্প বলার কৌশল এবং কারিগরি দক্ষতার প্রশংসা করেন।

এবারের প্রতিযোগিতায় অনারেবল মেনশন অর্জন করেন নাফিস আবদুল্লাহ, মো. আরিফুজ্জামান খান এবং বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। বিশেষ ক্যাটাগরিতে স্ট্রিট ফটোগ্রাফিতে গৌরব ভৌমিক, ‘জগন্নাথ ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে ফৌজিয়া সিকদার, ‘হেরিটেজ অ্যান্ড আর্কিটেকচার’ ক্যাটাগরিতে মো. আবদুল্লাহ মুরসালিন উৎস এবং ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ’ ক্যাটাগরিতে সাজ্জাদ হোসাইন বিজয়ী হন।

সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য আলোকচিত্রীদের মধ্যেও অংশগ্রহণ সনদ বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী ও সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই আলোকচিত্র উৎসব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

জবিতে ষষ্ঠ আন্তঃবিভাগ ফটোগ্রাফি প্রতিযোগিতার সমাপনী ও নবীনবরণ

আপডেট সময় ০৯:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬