ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

বিশ্বকাপ বিতর্কে ব্রাজিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা প্রেসিডেন্টের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সমালোচনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

এক সাক্ষাৎকারে মিলেই দাবি করেন, আর্জেন্টিনা জাতীয় দল ও সমর্থকদের বিরুদ্ধে চালানো অনলাইন সমালোচনা ছিল একটি সুসংগঠিত রাজনৈতিক প্রচারণা। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি অভিযোগ করেন, ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি যৌথভাবে এই ‘আর্জেন্টিনাবিরোধী’ প্রচারণায় অর্থায়ন করেছে।

মিলেইর ভাষ্য, স্বাধীনতাকেন্দ্রিক তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ প্রচারণা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, এই প্রচারণার অর্থায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্রাজিল সরকার। তার অভিযোগ, মোট অর্থায়নের প্রায় ২৫ শতাংশই এসেছে ব্রাজিল থেকে। একই সঙ্গে মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিকেও তিনি এ অভিযোগের সঙ্গে যুক্ত করেন।

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালে কিছু আর্জেন্টাইন সমর্থকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ফিফা আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দিয়েছে বলেও নানা দাবি ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

বিশ্বকাপ বিতর্কে ব্রাজিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা প্রেসিডেন্টের

আপডেট সময় ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬