ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে বেড়েছে সামরিক উত্তেজনা। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড—সেন্টকমের একটি স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

আইআরজিসির দাবি, তারা মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি আগাম সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালিতে চলাচলরত তিনটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর কয়েক ঘণ্টা আগেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলা চালানো হয়। ওয়াশিংটন ও রিয়াদের দাবি, সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার প্রস্তুতি ঠেকাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে অঞ্চলজুড়ে উত্তেজনার জন্য ইরানকে দায়ী না করারও সতর্কবার্তা দিয়েছে দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আপডেট সময় ০৭:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬