ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের সরকারের ওপর ছেড়ে দিয়েছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর তার নিজস্ব অগ্রাধিকার ও বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়। তবে ভারত আশা করছে, খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে এবং তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।

তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংস্কৃতি, ঐতিহ্য, ক্রিকেট এবং বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আমন্ত্রণ গ্রহণ করে তিনি ভারত সফরে যাবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত

আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬