ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহযোগিতা করা বা আক্রমণকারী শক্তিকে সহায়তা করার যেকোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে। এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ বলেও সতর্ক করেছে সংস্থাটি।

একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, হরমুজ ইরানের ভূখণ্ডের অংশ এবং সেখানে আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এই অঞ্চলে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

আইআরজিসি আরও বলেছে, আঞ্চলিক নৌ চলাচলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, হুমকি ও উত্তেজনামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে নতুন এই হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের

আপডেট সময় ০২:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬