ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়াও ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে।

এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী

আপডেট সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫