ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু তীব্র হচ্ছে এল নিনো, বন্যা ও খরার সতর্কবার্তা জাতিসংঘের

হুতি দমনে স্থল অভিযানের পথে সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। শুধু সমুদ্রপথ নয়, প্রয়োজনে স্থলপথেও অভিযান চালানোর পরিকল্পনা করছে রিয়াদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দক্ষিণ লোহিত সাগরে সৌদি তেল রপ্তানিতে হুতিদের বাধা মোকাবিলায় এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে, যা সম্ভাব্য স্থল অভিযানের পূর্বপ্রস্তুতি হতে পারে। একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ১৪ দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগও নিয়েছে সৌদি আরব।

বর্তমানে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। গত ২০ জুলাই সৌদি জাহাজের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে গোষ্ঠীটি। তাদের দাবি, ইয়েমেনের ওপর অবরোধ তুলে নিলেই সৌদি জাহাজের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এদিকে ইয়েমেনের আল-বাইদা প্রদেশে সৌদি-সমর্থিত বাহিনীর সেনা সমাবেশের খবরও পাওয়া গেছে। বিশ্লেষকদের ধারণা, সেখান থেকেই সম্ভাব্য স্থল অভিযান শুরু হতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি বাহিনীর হামলায় সৌদি আরবের তেল স্থাপনা ও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ফলে এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন সংঘাত আবারও নতুন করে তীব্র আকার ধারণ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল

হুতি দমনে স্থল অভিযানের পথে সৌদি আরব

আপডেট সময় ১২:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬