ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু তীব্র হচ্ছে এল নিনো, বন্যা ও খরার সতর্কবার্তা জাতিসংঘের

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করছে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অগ্রগতি জানতে চাইলে কেন্দ্রীয় সরকার সংসদীয় কমিটিকে এ তথ্য জানায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানবিক নীতির অংশ হিসেবে সংকটময় পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীদের নিরাপদ আশ্রয় দিয়ে থাকে ভারত। সেই নীতির আওতায় শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দেশটির ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। অন্য দেশের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি না দেওয়ার নীতিই এ ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এদিকে সংসদীয় কমিটি সুপারিশ করেছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক দায়বদ্ধতা ও প্রচলিত আইন অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। পরে তাকে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছে অনুরোধ জানানো হয়।

তবে প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন বা কী হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি ভারত সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি

আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬