ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব এখন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তমে পরিণত হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৬ জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউ একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে উল্লেখ করেছেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, প্রাদুর্ভাব শুরুর তিন মাসেরও কম সময়ে আগের যেকোনো ইবোলা সংক্রমণের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়েছে। বর্তমান সংক্রমণের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

পূর্ব কঙ্গোয় চলমান সশস্ত্র সংঘাত, আন্তর্জাতিক সহায়তার ঘাটতি এবং চিকিৎসার বদলে স্থানীয় পদ্ধতির ওপর নির্ভরতার কারণে রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় চার গুণ পর্যন্ত বেশি হতে পারে।

আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, এই সংকট মোকাবিলায় প্রয়োজন ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ত্রাণকর্মী পাঠানোও বাধাগ্রস্ত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: রয়টার্স
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

আপডেট সময় ০৫:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬