ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দুই দিনের কর্মসূচি জামায়াত জোটের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায় ১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা বেরোবিতে জুলাই প্রদর্শনী ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ‘এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়’ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীনের প্রতিবাদ, ‘ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয় বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

গোসল শেষে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন বিদায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে।

মাহবুবের পরিবারের সদস্যরা জানান, তার রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। রাজনীতি করে তিনি কিছুই পাননি, বরং যে দল ক্ষমতায় থাকার পরেও জেল খাটতে হয়, সে রাজনীতি করার দরকার নেই। এখন রাজনীতি ছেড়ে কাজ করে সংসার চালাবেন—এই সিদ্ধান্তে পরিবারের সকলে স্বস্তি প্রকাশ করেছেন।

মাহবুব আলম বলেন, ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবন ব্যয় করেছি, তা আজ আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দুই দিনের কর্মসূচি জামায়াত জোটের

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

আপডেট সময় ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬