ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

খেলাধুলায় আর রাজনীতিকরণ হবে না: কৃষিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাধুলাকে দলীয়করণ করা হয়েছিল বলে মন্তব্য করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বর্তমান সরকারের আমলে খেলাধুলায় কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। খেলাধুলা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, এটি সবার।

আওয়ামী লীগ সরকারের সময় খেলাধুলাকে রাজনীতিকরণ করা হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক। শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলায় রাজনৈতিক চর্চা করবে না। কুমিল্লা জেলা দল জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত।খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে ভবিষ্যতে তারা আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

স্কুল-কলেজের খেলার মাঠের যথাযথ পরিচর্যার অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জেলা স্টেডিয়ামের বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। ফলে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে মাঠগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের পরিকল্পনায় কুমিল্লায় একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. কবির খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুল হুদা জেনুসহ ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অধীনে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, কারাতেসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

খেলাধুলায় আর রাজনীতিকরণ হবে না: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬