ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতে গিয়ে জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জকসুর ভিপি রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ কয়েকটি দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নেন জকসুর নেতারা। সে সময় বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলছিল।

জকসুর অভিযোগ, প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় এবং জকসুর কয়েকজন নেতাকে মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর মিলনায়তনের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন জকসুর নেতারা।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতে চাইলেও প্রক্টর অফিস ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন এবং হামলা চালান। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এদিকে, জকসু জিএস আব্দুল আলিম আরিফও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের মিলনায়তনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে অভিযোগের বিষয়ে ছাত্রদলের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০১:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬