ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলেই আপনাকে নাই করে দিবে: মাহফুজ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি রাষ্ট্রপতির উপস্থিতিতে আজ যা ঘটেছে, আমরা বিব্রত: নাহিদ ইসলাম দফায় দফায় সংঘর্ষের পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাকারবার্গ

ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাকারবার্গ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত মুছে ফেলা এবং শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট রোধে ব্যর্থতার ঘটনায় ভারতের পার্লামেন্টারি কমিটির কাছে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ক্ষমা চেয়েছেন।

সেই সঙ্গে ডিপফেক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটির বিষয়টি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে আজ বুধবার জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

ভারতের পার্লামেন্টারি কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় এর আগে জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধানকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল পার্লামেন্টারি কমিটি অন কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।

গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তাঁর প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়।

মেটা ব্যাখ্যায় জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। তবে মেটার এই দুঃখ প্রকাশ ও ব্যাখ্যাকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, মেটার মতো একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনা এবং এ ধরনের সমস্যা এড়াতে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও অভ্যন্তরীণ নজরদারি আরও উন্নত করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাকারবার্গ

আপডেট সময় ১০:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬