ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ, তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় নুর মোহাম্মদ মাদ্রাসায় ছিলেন এবং তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, ঘরের সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ পরিবারটি পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে ঘর পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

আপডেট সময় ১০:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬