ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

গুরুতর অসুস্থ রাকিব হাসান, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি-এর পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। পেটের ইনফেকশনের কারণে তিনি খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে একই সমস্যায় ভর্তি হয়েছেন ভাগ্নে সাকিবও।

রাকিবের ভাই ও সহকর্মী, অভিনেতা খায়রুল ইসলাম শুক্রবার (৪ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে দুজনের হাসপাতালে শুয়ে থাকা ছবি প্রকাশ করেন তিনি।

খায়রুল লেখেন, “কয়েক দিন ধরে রাকিব ভাই ও সাকিব দুজনেই পেটে ব্যথায় ভুগছিলেন। প্রথমে গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু হঠাৎ ভয়াবহ ব্যথা শুরু হলে রাত ১টার দিকে আমরা হাসপাতালে দৌড় দিই।”

তিনি আরও জানান, দুজনেরই পেটে ইনফেকশন ধরা পড়েছে এবং চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে কিছুটা উন্নতি হলেও তারা এখনও হাসপাতালের স্যালাইন সাপোর্টে আছেন।

সবার কাছে দোয়া চেয়ে খায়রুল লেখেন, “আল্লাহ যেন তাদের দ্রুত শিফা দান করেন।”

রাকিব হাসান ২০১৮ সালে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেল চালু করে হাস্যরসভিত্তিক গল্প দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন। কনটেন্ট নির্মাণের পাশাপাশি তিনি একজন লেখক হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার অসুস্থতায় অনলাইনে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সুস্থতা কামনায় সামাজিক মাধ্যমে উঠেছে স্লোগান: “ভাইভাই ফিরে আসুক পর্দায়!”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

গুরুতর অসুস্থ রাকিব হাসান, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

আপডেট সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫