ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

বন্ধুদের সঙ্গে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বন্ধুদের সঙ্গে রাঙামাটি ঘুরতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল কুষ্টিয়ার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন আশরাফুল। পথে গজারিয়ার বাউশিয়া এলাকায় পৌঁছালে মানাবে ওয়াটার পার্কের সামনে এক পথচারী হঠাৎ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন।

তাকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আশরাফুল সড়কে ছিটকে পড়েন এবং লরির চাপায় গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর লরিটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পথচারীকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে লরির সঙ্গে সংঘর্ষ হয়।

ঘাতক লরিটি শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে লরিটি জব্দ ও চালককে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

বন্ধুদের সঙ্গে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে

আপডেট সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬