ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন’, শেখ হাসিনাকে সোহেল তাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিও বার্তা দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন।

সোহেল তাজ বলেন, ‘আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটা প্রদর্শন করতে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন। স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কীভাবে পরিচালনা করা হয়েছিল, এখান থেকে কীভাবে নির্দেশনা এসেছিল নির্বিচারে গুলিবর্ষণ করতে।’

জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে প্রচণ্ড ভিড়। এবং এখানে প্রতিদিন ভিড় থাকে।’

শেখ হাসিনা দেশে ফিরবেন; এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিওতে জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে সোহেল তাজ বলেন, ‘এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটা রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে।’

সবশেষে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন’, শেখ হাসিনাকে সোহেল তাজ

আপডেট সময় ০৭:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬