ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার কিছু পর গ্রানাদা মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর শহরের বিভিন্ন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। জরুরি সেবাদানকারী দল ক্ষতিগ্রস্ত ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।

পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, যেসব বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেসব বাসিন্দাকে শান্ত থাকতে হবে। অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের হওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা ও দেয়ালের মতো ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কাজ করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬