ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী!

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার ভারতের  নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো তিনটি রুশ সামরিক যুদ্ধবিমান অবতরণ করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাইমস নাউএর এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানগুলো বিমানবন্দরে পৌঁছায়, যার মধ্যে একটি আইএল৭৬ সামরিক পরিবহন বিমান ছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগে রুশ সামরিক কর্মকর্তা ও একটি অগ্রবর্তী দলকে নিয়ে বিমানগুলো ভারতে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। বুধবার পর্যন্ত বিমান তিনটি নয়ডা বিমানবন্দরেই অবস্থান করছিল এবং বিমানবন্দর নিরাপত্তা সংস্থাগুলো রুশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সার্বিক ব্যবস্থার ওপর কড়া নজর রাখছে।

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে এটিই প্রথম কোনো বিদেশি সামরিক বিমানের অবতরণ। এর আগে ভারতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধান ও সামরিক বিমানের ক্ষেত্রে মূলত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহৃত হতো। ফলে প্রেসিডেন্ট পুতিনের বিমানও নয়ডায় নামতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে। এর ফলে নয়ডা বিমানবন্দরে ভিভিআইপিদের যাতায়াত ঘিরে প্রস্তুতি ও তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র: টাইমস নাউ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

আপডেট সময় ০১:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬