ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী!

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার পারস্য উপসাগরে নিজেদের অবস্থান নিয়ে ফের কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই অবশিষ্ট সদস্য ও সরঞ্জাম নিয়ে নিজ দেশে ফিরে যেতে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনীরসাহসী যোদ্ধারাআবারও প্রমাণ করেছে যে পারস্য উপসাগর সব সময় পারস্য উপসাগর হিসেবেই থাকবে। একই সঙ্গে এর নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সেনাদের উদ্দেশে আজিজি আরও বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই নিজেদের অবশিষ্ট সরঞ্জাম ও সদস্যদের রক্ষা করে নিজ দেশের মাটিতে ফিরে যান। তার ভাষায়, তখন অন্তত নিজেদের দেশের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে।

ইরানি এই সংসদীয় কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন, যখন পারস্য উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পার্সটুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬