ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা।

পরে মৎস্য ভবন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু সেখানেও পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার অভিমুখে রওয়ানা হয়ে কাকরাইল মোড়ে বসে তারা বসে পড়েন।

দশ মিনিটের মধ্যে যমুনা ছেড়ে না গেলে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় পুলিশ। তারপরও বিক্ষোভকারীরা না সরলে জলকামান নিক্ষেপ করা হয়। এরপর কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ০১:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫