ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র মারা গেছেন অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ, থানা ঘেরাও জালিয়াতির অভিযোগে হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট প্রধানমন্ত্রীর কাছে বিএনপির একটি গ্রুপের ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন এমপি বাবুল ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চস্বরে গান, মাদ্রাসাছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ৩০ তারেক রহমানের ভারত সফরের জন্য হাতে সময় খুবই কম: বীণা সিক্রি হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দাবানলে কানাডার একটি প্রদেশের সমান বনভূমি পুড়ে ছাই ৩৫ বছর পর আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

কলকাতায় হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সবাই বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

কলকাতা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। পরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এয়ার কন্ডিশনিং ইউনিটে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনার কথা বলা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এএনআই ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

এদিকে, ঘন ধোঁয়ার কারণে শুরুতে উদ্ধারকাজে দমকলকর্মীদের ভেতরে প্রবেশে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এর মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হন। এর আগে ২০২৫ সালের এপ্রিলেও কলকাতার বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল

কলকাতায় হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১০:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬