ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

হাসপাতালের সামনে কুপিয়ে আহত করা সেই শ্রমিকদল নেতার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কুপিয়ে গুরুতর আহত করা সেই শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর মারা গেছেন।

জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে (নিটোর) আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রাসেলকে কুপিয়ে আহত করার ঘটনায় তার স্ত্রী শিরিন আক্তার যুবদল নেতা জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হওয়ায় এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাত আটটার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাসেলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে আরও ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

হাসপাতালের সামনে কুপিয়ে আহত করা সেই শ্রমিকদল নেতার মৃত্যু

আপডেট সময় ১০:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬