ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেচ্ছাসেবক দল নেতা ব্রিজ খুলে ফেলায় ৪ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ রংপুরে ৪ খুন, ঘাতক ছেলেকে নিজেই পুলিশ দেন বাবা আলোচিত নুসরাত হত্যা মামলার রায়, গ্রামের বাড়িতে কড়া নিরাপত্তা ৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ খান

উপকূলের ঘরে ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির কষ্ট লাঘবে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। রবিবার (২৩ আগস্ট) বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে পলিমার ট্যাংক বিতরণের সময় তিনি এ কথা বলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এদিন উপজেলার ৬টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলাসহ আশপাশের এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট রয়েছে। এ সংকট নিরসনের লক্ষ্যে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে চাহিদা পূরণে উপকূলের জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানির উৎস সৃষ্টিতে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলের কোনো মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায়, সেজন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই এ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপসহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি

উপকূলের ঘরে ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৯:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬