ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটি ভয়াবহ মানবিক সংকটের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ব্যর্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিচ্ছে না। একই সময়ে তারা বিক্ষোভকারীদের হত্যা করছে, এমনকি যারা বিক্ষোভ করছে না তাদেরও—এমন মাত্রায়, যা আগে দেখা যায়নি। এটি নজিরবিহীন এক মানবিক সংকট এবং এটি এখনই বন্ধ করতে হবে।’

জুনে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছিল। এতে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয় ছিল। তবে চুক্তির বাস্তবায়ন এবং এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের কারণে পরে সেটি ভেস্তে যায়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে সংঘাতের শুরু হয়। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

আপডেট সময় ১১:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬