ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৯১১ বার পড়া হয়েছে

এবার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা না থাকায় অধিকাংশ ভোটার মনে করেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না। এ ভোট দিতে না যাওয়ার বিষয়টি সরকারের ভোটের আয়োজনের ক্ষেত্রে উদ্বেগজনক ফলাফল। মঙ্গলবার (৮ জুলাই) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, সম্প্রতি আমার ইউটউব চ্যানেলে এক জরিপে দেখতে পেয়েছি, দেশের ৭১ শতাংশ ভোটারই মনে করেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন না। ভোট যেভাবে হচ্ছে, তাতে এই ভোটিং সিস্টেমের ওপর ভোটারদের আস্থা নেই। অনেকে হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবেন না। অনেকে মনে করবেন আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী নেই, তাই ভোট দিতে যাব না। যারা ভোটের আয়োজন করছেন, তাদের জন্য এটা এলার্মিং রেজাল্ট।

অনেকে বলবেন এই চ্যানেলে সব আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে, আমি অস্বীকার করি না। বিএনপি, জামায়াত বা এনসিপির লোকজনকে এই চ্যানেলে ভোট দিতে নিষেধ করিনি। যে কেউ দিতে পারেন, আপনিও দিতে পারেন, এটা উন্মুক্তই ছিল। সরাসরি একজন লোকের কাছে গেলে হয়তো সে কথা বলতে দ্বিধাবোধ করবে, সে হয়তো ভাববে আমি কোনো ঝামেলায় পড়তে পারি।

আমার এখানে কোনো ঝামেলা নাই, সবাই গোপন ব্যালেটের মতো করে ভোট দিতে পেরেছে––শুধু ক্লিক করলেই হলো। তাই এই জরিপটা একটা নির্ভেজাল জরিপ মনে করি। মাসুদ কামাল বলেন, সরকারকে ভাবতে হবে কেন মানুষ ভোট দিতে আসতে চাইছে না। আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণ কোথায়? আপনারা একটা বড় নির্বাচন করতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেছেন–– তিনি দেশের জনগণকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন।

যে ভোটে ৭১ শতাংশ ভোটারই ভোট দিতে যেতে চায় না, সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কীভাবে হবে? এ সমস্ত দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার আগামী নির্বাচনে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল

আপডেট সময় ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫