ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পেচারদ্বীপ সৈকতে গোসলে নামেন চবির তিন শিক্ষার্থী- অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান (২২)। এর মধ্যে সাদমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন নিখোঁজ থাকেন।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়।

তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সী সেফ লাইফ গার্ড সংস্থা জানায়, চলতি মাসেই পেচারদ্বীপে এ ধরনের ঘটনা আবার ঘটল। গত মাসেও এখানে গোসলে নেমে ৬ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় ১০:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫