ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান। এখন পর্যন্ত ২ হাজার ৪৯৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। উদ্ধার করা হয়েছে ২৬১ জন বিদেশিকে এবং ৩২০ জন বিদেশির কোনো সন্ধান পাওয়া যায়নি। আকস্মিক বন্যা ও ভূমিধসের পর উদ্ধার তৎপরতায় ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী মাঠে কাজ করছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআআরএমএ) প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগে এখন পর্যন্ত ২ হাজার ৪৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২১৯ জন। নিখোঁজদের সন্ধান এবং দুর্গত এলাকায় উদ্ধারকাজ জোরদার করতে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দুর্যোগের পর বিভিন্ন দেশের ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

ট্যুরিজম বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক ১৬৭ জন। এ ছাড়া চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানি ও মাল্টার চারজন করে এবং যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিককে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ইতালি, রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্কের দুজন করে নাগরিক এবং বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিক উদ্ধার হয়েছেন। পাশাপাশি ২১ জন উদ্ধার ব্যক্তির জাতীয়তা এখনো শনাক্ত করা যায়নি।

এছাড়াও নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম এলাকা এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

দুর্যোগের পর বিদেশি পর্যটকদের নিরাপদে উদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে নেপাল ট্যুরিজম বোর্ড। দেশভেদে উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হচ্ছে।

নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮

আপডেট সময় ১০:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬