ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই কর্মসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে এ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে।

পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে জনসচেতনতা তৈরি এবং এ ধরনের ঘটনার প্রতিকার ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

আপডেট সময় ১১:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬