ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটের মধ্যে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াত লংমার্চ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, বর্তমান সরকারের বয়স ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এর মধ্যেই ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তার ভাষায়, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী’ দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে।

রাশেদ খান বলেন, ‘কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ।’ তার দাবি, জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামার সম্ভাবনা দেখা যায়।

তিনি আরও লেখেন, আওয়ামী লীগের মাঠে নামার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ অংশ নিলেও দলটির আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ‘৭১-এর গণহত্যাকারী দল ও ২৪-এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।’

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় সংকটের মতো বিষয় জামায়াতের কাছে মুখ্য নয়; তারা শুধু ক্ষমতা বোঝে। তার দাবি, জাতীয় সংকটকে পুঁজি করে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করতে যাচ্ছে দলটি।

পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন প্রশ্ন রাখেন—‘ক্ষমতা না জনতা?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন

আপডেট সময় ১১:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬