ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানে ‘ভারী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি। একই সময়ে কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং সেখানে থাকা একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দুই দেশের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরুর পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, ওয়াশিংটনের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর কাছে ‘ভুলে যাওয়ার নয় এমন শিক্ষা’ রয়েছে।

অন্যদিকে ইরানি ড্রোন হামলার আশঙ্কায় কুয়েত ও বাহরাইন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুয়েত জানিয়েছে, ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বাহরাইনও দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা ইরানি ড্রোন শনাক্ত করে সফলভাবে ধ্বংস করেছে।

এর আগে ১ সেপ্টেম্বর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড—সেন্টকম। ইরান বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাসদস্যদের ওপর হামলার চেষ্টা করেছিল—এমন অভিযোগের পর এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে ওয়াশিংটন।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আসালুয়েহ, জিরোফট, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক ও লাভানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে সিরিকে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে হামলা হয়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি।

ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের

আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬