ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার ইরানের সীরিক শহরের এক বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবে ইরাকেসহ মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনায় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করে, তাদের এই যৌথ হামলায় পেন্টাগনের একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জাম রাখার গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। হামলায় ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য নিহত হয়। তবে এই ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।

অন্যদিক, সম্ভাব্য হুমকির মুখে গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো জারি করা জরুরি সতর্কবার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জনগণকে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্যের আপডেট অনুসরণ করতে বলেছে।

একই সময়ে দক্ষিণ লেবাননের কফর রেমান এবং আরব সালিম এলাকার উপকণ্ঠে দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন বলে প্রদেশটির নিরাপত্তা বিষয়ক উপগভর্নরের বরাতে ইরনা নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা

আপডেট সময় ১১:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬